রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

রায়হান হত্যা: পুলিশ কনস্টেবল হারুন ৫ দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কনস্টেবল হারুন রশিদকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন আক্তার নীলার আদালতে তোলে পিবিআই।

এসময় পিবিআই হারুনকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানালে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গতকাল শুক্রবার রাতে কনস্টেবল হারুন রশিদকে সিলেট পুলিশ লাইন্স থেকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেকুজ্জামান।

পুলিশি নির্যাতনে রায়হান হত্যা মামলায় ২০ অক্টোবর মঙ্গলবার পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পিবিআই। তবে এখনও পলাতক রয়েছেন মামলার প্রধান অভিযুক্ত বন্দর বাজার পুলিশ ফাড়ির বহিষ্কৃত ইনচার্য এসআই আকবর হোসেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD