রিকশায় দিয়ে যাওয়া যাবে বইমেলায়। কারণ এ চলাচলে বাধা নেই। সোমবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
ফরহাদ হোসেন আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব পরিবহন ব্যবহারের কারণে লকডাউনেও রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।
বৈঠক সিদ্ধান্ত হয়েছে – রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের বৈঠকে লকডাউনের নির্দেশনা মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
লাইটনিউজ