শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের মামলা সিআইডিতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুড কারখানার আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যুর ঘটনায় করা মামলাটি তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া আগামীকাল শনিবার দুপুর ১২টার দিকে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসাইন একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে সিআইডি থেকে জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর মামলাটি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল।

মামলা হস্তান্তর ও তদন্তের বিষয়ে জানতে চাইলে সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৮ জুলাই বিকেলে রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৮টি ইউনিট একটানা ৪৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।

আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবীর বাদী হয়ে কারখানামালিক আবুল হাসেম, তার চার ছেলে, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তারা এখন রিমান্ডে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD