শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রূপগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই আকাশ মিয়া নামে এক বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া মাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া নরসিংদী জেলার রায়পুরা থানার বারিচা শিবপুর এলাকার মৃত ছমরউদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৮টার দিকে আধুরিয়া মাহনা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ এবং কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠায়।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহ আলম বলেন, খবর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ সময় আকাশ নামে এক বাসচালককে নিহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। লাশ কাচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD