সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

‘রেড জোন’ কুমিল্লায় আরও ৮৯ জনের করোনা পজিটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

করোনাভাইরাসের ‘রেড জোন’ খ্যাত কুমিল্লায় আরও ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চান্দিনা উপজেলা প্রশাসনের দুইজন কর্মকর্তা ও কৃষি ব্যাংক চান্দিনা শাখার একজন কর্মকর্তা রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট মারা গেছেন ৪৬ জন। বুধবার (১০ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো.শাহাদাত হোসেন।

তিনি বলেন, বুধবার প্রাপ্ত রিপোর্ট অনুসারে করোনায় নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীতে ২৫ জন, চৌদ্দগ্রামে ৩৪ জন, মনোহরগঞ্জে একজন, চান্দিনায় সাতজন,আদর্শ সদর, মেঘনায় ও দাউদকান্দিতে দুইজন করে, নাঙ্গলকোটে চারজন এবং বুড়িচং, সদর দক্ষিণ ও লালমাইয়ে একজন করে আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকেলে সিভিল সার্জনের অফিসিয়াল ফেসবুক পেজে করোনার সর্বশেষ আপডেট করা তথ্য থেকে জানা যায়, এ পর্যন্ত জেলায় মোট ১৩ হাজার ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১১ হাজার ১১৭ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৬০৩ জনের।

বুধবার মনোহরগঞ্জে নয়জন, আদর্শ সদরে ও কুমিল্লা নগরীতে দুইজন করে মোট ১৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২৭১ জন। জেলার আদর্শ সদরে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD