শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোনালদোকে ডাকছে আরেক ইতিহাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

 

লকডাউন পরবর্তী শুরুটা ভালো হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। কোপা ইতালিয়ায় দুই ম্যাচেই খেলেছেন নিজের ছায়া হয়ে। যার প্রভাব পড়েছে জুভেন্টাসের ওপর। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে ট্রেবল স্বপ্ন শেষ হয়ে যায় তুরিনের বুড়িদের। অবশেষে নিজেকে ফিরে পেয়েছেন রোনালদো। গোল করেই চলেছেন।

ইতালিয়ান সিরি’এ লিগে ছন্দের ধারা অব্যাহত রেখেছেন পর্তুগিজ যুবরাজ। কাল রাতে ইতালিয়ান সিরি’এ লিগে তার ডাবলস নৈপুণ্যে লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে লিগে টানা নবম শিরোপা জয়ের খুব কাছে চলে এসেছে তারা। ৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট জুভদের। সমান ম্যাচে আট পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান।

যার অর্থ দাঁড়াচ্ছে চ্যাম্পিয়ন হতে আরো পাঁচ পয়েন্ট দরকার জুভেন্টাসের। তবে লাৎসিও নয়, তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ইন্টার মিলান ও আটালান্টা। ইন্টারের পয়েন্ট ৭২, আটালান্টার ৭১। জুভদের কাছে হেরে চারে নেমে গেছে লাৎসিও। তাদের সংগ্রহ ৬৯ পয়েন্ট। অথচ মৌসুমের শুরু থেকে এই লাৎসিও যেভাবে খেলেছে তাতে মনে হচ্ছিল এবার শেষ হয়ে যাবে জুভদের আধিপত্য!

কিন্তু লকডাউনের পর থেকেই ছন্দ হারাতে থাকে দলটা। জুভরা বুঝিয়ে দিয়েছে লিগে যারা যতটা ধারাবাহিক তাদেরই শিরোপা জয়ের সম্ভাবনা থাকে। বলতে গেলে লাৎসিওর সম্ভাবনা শেষ হয়ে গেছে কাল রাতেই। ব্যবধান কমানোর সুযোগ ছিল তাদের; জমিয়ে তুলতে পারতো লড়াই। কিন্তু বিগ ম্যাচে এসে খেই হারাল তারা। দ্বিতীয়ার্ধে রোনালদোর দুই গোলে সর্বনাশ হয়ে যায় তাদের। লাৎসিওর হয়ে সান্ত্বনার গোলটি করেছেন চিরো ইমমোবিলে।

তবে দুই দলের লড়াইটা প্রায় শেষ হলেও দুজনের ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনীর দ্বৈরথটাও জমে উঠেছে ঠিকই। কে জিতবেন গোল্ডেন বুট? এখনই বলা কঠিন। তবে রোনালদো যেভাবে দ্রুত এগিয়ে এসেছেন তাতে বাজির ঘোড়া তিনিই। সিরি’এ লিগে এই মুহূর্তে রোনালদো-ইমমোবিলে দুজনেরই গোল সংখ্যা সমান ৩০টি। দুই মৌসুম মিলিয়ে ইতালিয়ান লিগে রোনালদোর গোল হলো ৫০টি।

তাতেই হলো ইতিহাস। প্রথম ফুটবলার হিসেবে তিনটি লিগ- ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান লিগে গোলের হাফসেঞ্চুরি করেছেন রোনালদো। পর্তুগিজ যুবরাজ ছাড়িয়ে গেলেন এসি মিলান কিংবদন্তি আন্দ্রে শেভচেঙ্কোকে। সিরি’এ লিগে গত ২৫ বছরের মধ্যে রোনালদোই এখন দ্রুততম হাফসেঞ্চুরিয়ান।

৬১টি ম্যাচে ৫০ গোল করেছেন রোনালদো। তার চেয়ে সাত ম্যাচ বেশি খেলে মাইলফলক ছুঁয়েছিলেন ইউক্রেনের সাবেক অধিনায়ক। এদিন জুভেন্টাসের তৃতীয় ফুটবলার হিসেবে এক মৌসুমে ৩০ গোলের নজির গড়লেন রোনালদো। আর সাত গোল করলে লিগের এক মৌসুমে নাপোলির হয়ে গড়া আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে পারবেন তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD