শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোববার থেকে করোনার ট্রায়াল বুস্টার ডোজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে এ পর্যন্ত সাত কোটি সিঙ্গেল ডোজ এবং সাড়ে চার কোটি ডাবল ডোজ টিকা দেওয়া হয়েছে। দেশে যারা বয়স্ক মানুষ রয়েছে, ফ্রন্ট লাইন ওয়ার্কার হিসেবে কাজ করে যেমন- ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিক তাদেরকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী রবি বা সোমবার থেকে ট্রায়াল বুস্টার ডোজের টিকা দেওয়া শুরু করা হবে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে পিঠা-পুলি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

এ সময় তিনি বলেন, বুস্টার ডোজ দেওয়ার যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী বুস্টার ডোজ দেওয়ার জন্য অনুমোদন দিয়েছেন। সুরক্ষা অ্যাপ আপডেটের কার্যক্রম চলমান রয়েছে। বুস্টার ডোজ দেওয়ার তালিকা তৈরি করা হচ্ছে। দেশে ভ্যাকসিনের কোন অভাব নেই। দেশে এখন সাত লাখ ফাইজার ভ্যাকসিনের টিকা হাতে আছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। সব ভ্যাকসিন মিলিয়ে দেশে এখন পৌনে পাঁচ কোটি ভ্যাকসিন রয়েছে বলে জানান মন্ত্রী।

পিঠা-পুলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল লতিফ, পৌর মেয়র রমজান আলী, সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD