শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রোলার-অটোরিকশা সংর্ঘষে নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ত্রিমোহনী-পাগলা সড়কের রোড রোলার এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত এবং আহত হয়েছেন ছয়জন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে আহালিয়ার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের সহর বেপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।

নিহত কফিল উদ্দিনের শ্যালক সুমন আহমেদ জানিয়েছেন, গাড়ারন গ্রামের একটি জামে মসজিদের ইমাম আবদুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য তারা কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেলে করে গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় যাচ্ছিলেন। পথে ত্রিমোহনী-পাগলা সড়কের আহালিয়ার টেক এলাকায় সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর কফিল উদ্দিন মারা যান এবং আমির উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, রোড রোলার চাপায় ঘটনাস্থলেই নায়েব আলীর মৃত্যু হয়েছে। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় অটো ও রোলার আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD