সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

কক্সবাজারের উখিয়ার আশ্রয় ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ডাব্লিউর ব্লক বি/৫ হতে ২-ইস্টে এক রোহিঙ্গার বসতঘরের পাশ থেকে লাশ উদ্ধার পুলিশ।

নিহত নুরুল বশর (৩৫) উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ডব্লিউ ব্লক-বি/৫ এর মৃত আব্দুস সালামের ছেলে। তিনি এক্টড নামে এনজিও সংস্থার নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ জানান, রোহিঙ্গা যুবক নুরুল বশর রাতে ডিউটি শেষে ভোরে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। লাশ ক্যাম্পের ২ ইস্টের আব্দুর রশিদের বসত ঘরের পাশে রাস্তার ধারে পড়ে ছিল। তার মাথা ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সুরতহাল প্রতিবেদনের তৈরি করে লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD