শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

রোহিঙ্গা সংকটে চরম ঝুঁকিতে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

কোভিড-১৯ মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা প্রায় অসম্ভব। তবে এসডিজি অর্জনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য থাকলেও মহামারির মধ্যেই রোহিঙ্গা সংকটে বাংলাদেশ দ্বিগুণ ঝুঁকির মধ্যে পড়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) জি-৭৭ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সভায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘করোনা ভাইরাস এবং এজেন্ডা ২০৩০’ শীর্ষক এ সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বক্তব্যে ভবিষ্যতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাসে অর্থবহ বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মহামারি মোকাবিলার বাংলাদেশের জনগণের জীবন-জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারের (জিডিপির ৪.৩ শতাংশ) প্যাকেজ পরিকল্পনা তুলে ধরেন।

মন্ত্রী করোনা মোকাবিলায় অর্থনীতি পুনরুদ্ধার ও সাড়াদান কর্মসূচির জন্য আরও বেশি টেকসই এবং স্থিতিশীল বিশ্ব গড়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যে করোনা ভ্যাকসিন ও প্রতিরোধ সরঞ্জাম সরবরাহ নিশ্চিতে সবার প্রতি সমান সুযোগে জোর দেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD