রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জন্তিরকান্দা নামক এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে দুলাল হোসেন (২৮) এবং একই এলাকার আমোদ আলীর ছেলে ফকির চাঁন (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জন্তিরকান্দা নামক স্থানে পুলিশের একটি টিম দল অভিযান চালায়। এসময় দুই মাদক ব্যবসায়ী আটক করে এবং তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম বলেন, গাঁজাসহ আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD