শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

র‌্যাঙ্কিংয়ে ৭ এ বাংলাদেশ, সুযোগ অস্ট্রেলিয়া, দ.আফ্রিকাকে পেছনে ফেলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে বাংলাদেশের। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জয়ের পর বুধবার নিউ জিল্যান্ডের বিপক্ষের সিরিজও জয় দিয়ে শুরু করেছে টাইগাররা।

তার প্রভাব পড়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৭ এ উঠে এসেছে। বুধবার হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে ২২ ম্যাচ থেকে ৫ হাজার ২২৮ পয়েন্ট ও ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান নিয়েছে টাইগাররা।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে রয়েছে আফগানিস্তান (অষ্টম), শ্রীলঙ্কা (নবম) ও ওয়েস্ট ইন্ডিজ (দশম)। জিম্বাবুয়ে আছে একাদশতম স্থানে।

অন্যদিকে বাংলাদেশের সামনে রয়েছে অস্ট্রেলিয়া (২৪০ রেটিং পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (২৪৬ পয়েন্ট), নিউ জিল্যান্ড (২৬০ রেটিং পয়েন্ট), পাকিস্তান (২৬১ পয়েন্ট), ভারত (২৭৩ পয়েন্ট) ও ইংল্যান্ড (২৭৮ পয়েন্ট)।

অবশ্য বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পাঁচে ওঠার। সেক্ষেত্রে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জিততে হবে। তখন বাংলাদেশের রেটিং হবে ২৪৮। তাতে ২৪০ ও ২৪৬ পয়েন্ট নিয়ে পেছনে পরে যাবে অস্ট্রেলিয়া ও দ. আফ্রিকা।

ইতোমধ্যে প্রথমটাতে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে টাইগাররা। সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। বাংলাদেশ যদি কিউেইদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে তাহলে রেটিং হবে ২৪৪। তাতে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে উঠে যাবে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলে ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে অজিদের পেছনে ফেলে ছয়ে উঠবে টাইগাররা।

এখন দেখার বিষয় নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি চারটি ম্যাচে কেমন কি করে বাংলাদেশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD