শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

র‍্যাবের সোর্স হত্যা, জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

সিসি টিভির ফুটেজ দেখে র‍্যাবের সোর্স কাশেম হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, জাহাঙ্গীর হোসেন রাতুল, লেগুনা চালক রেজাউল, রুবেল ও রিক্সাচালক মাসুদ ।

দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর এক নারী মাদক ব্যবসায়ী ও তার ছেলে আটক হয়। ওই নারীর সাথে অসম ও অসামাজিক সম্পর্ক ছিল রাতুলের। সে সন্দেহ করে, এর পেছনে র‍্যাবের সোর্স কাশেমের হাত আছে। এর পরেই তাকে হত্যার পরিকল্পনা করে সে। এরই অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনের সামনের সড়কে ধাওয়া করে কাশেমকে ধারালো চাকু দিয়ে উপর্যপুরি আঘাত করে রাতুলের সহযোগী মাসুদ। পথচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কাশেমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের স্ত্রী হত্যা মামলা করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD