শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউনের খবরে দৌলতদিয়া লঞ্চঘাটে উপচেপড়া ভিড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ এপ্রিল, ২০২১

দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে।

এ ঘোষণার পর রোববার সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়াঘাটে বাড়তে শুরু করেছে যাত্রীদের চাপ। সরকারের নির্দেশে যাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশনা থাকলেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এ ছাড়া লঞ্চগুলোতে নেই সামাজিক দূরত্বের বালাই।

সরেজমিন দৌলতদিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে সাধারণ মানুষ গ্রামে ফিরতে শুরু করেছেন এবং ঢাকা ছাড়ছেন তারা।পাশাপাশি ঢাকামুখী যাত্রীদের চাপও ছিল চোখে পড়ার মতো।

ঢাকাফেরত যাত্রী লাভলী বেগম বলেন, সরকার এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে; যে কারণে ভোরে ঢাকা থেকে মাগুরার বাড়িতে ছেলেমেয়ে নিয়ে যাচ্ছি।

রাজবাড়ী থেকে ঢাকামুখী যাত্রী হারুনুর রশীদ বলেন, জামাই ঢাকা থাকে আমার এখানে এক মাস ছিল। এর মধ্যে শুনলাম লকডাউনের খবর; তাই জামাই ফোন করলে মেয়েকে ঢাকায় নিয়ে যাচ্ছি।

দৌলতদিয়া লঞ্চঘাট শাখার দায়িত্ব থাকা ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, লকডাউনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ও আরিচা-পাটুরিয়া নৌরুটে ১৬টি লঞ্চ চলাচল করছে।

এ ছাড়া শিল্প-কলকারখানা ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো লকডাউনের আওতায় না থাকায় যারা বাড়িতে ছিলেন তারা ঢাকা ফিরতে শুরু করেছেন।

তবে বিকালের দিকে এই চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD