শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউনে বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশ লকডাউন থাকবে। এ সময়ে জরুরি খাদ্য ও পণ‌্যবাহী ট্রেন ছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লকডাউনে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আরও ৫৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২১৩ জনে। একই সময়ে ৫ হাজর ৬৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হলেন ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD