শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউনে হোটেল-রেস্টুরেন্ট নিয়ে যে সিদ্ধান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আনতে আগামীকাল সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাদেশে হোটেল ও রেস্টুরেন্ট (খাবারের দোকান) খোলা রাখা যাবে। তবে হোটেল-রেস্টুরেন্টে বসে কোনো গ্রাহককে খাবার খাওয়ানো যাবে না। তবে পার্সেল দিতে পারবে খাবারে হোটেল-রেস্টুরেন্টের মালিকরা।

রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এসব নির্দেশনা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পার্সেল দিতে পারবে খাবারের দোকান। আগামী সোমবার (২৮ জুন) থেকে ১ জুলাই ভোর ৬টা পর্যন্ত এই নির্দেশনা থাকবে।

জানা গেছে, সোমবার সীমিত পরিসরে লকডাউনের সিদ্ধান্ত হলেও আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হবে। আর বিষয়ে আগামী বৃহস্পতিবার নতুন করে সিদ্ধান্ত হবে। তখন হোটেল ও রেস্টুরেন্ট নিয়ে নতুন করে নির্দেশনা আসতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD