শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউন প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকায় বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

দ্বিতীয় দফায় চলমান লকডাউন প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকার ইসলামপুরে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

লকডাউনের প্রথম দিন সোমবার সকাল থেকেই ইসলামপুর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় তারা ‘লকডাউন মানি না, মানবো না’ বলে বিভিন্ন স্লোগান দেন।

ব্যবসায়ীরা বলেন, করোনার মধ্যে দেশে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। বইমেলা চলছে, সিনেমা হল খোলা রাখা হয়েছে। বেসরকারি অফিস চলছে। সব চললে দোকানপাট কেন বন্ধ থাকবে।

তাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে সরকার যেন দোকান খোলা রাখার অনুমতি দেয়। তা না হলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে তাদের।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন ব্যবসায়ীরা। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD