শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউন বাস্তবায়নে তিন বাহিনী মাঠে থাকবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে।

আজ রোববার (২৭ জুন) সচিবালয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন না মানলে মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতালে চিকিৎসা দেওয়া মুশকিল হয়ে যাবে।

আশা করা হচ্ছে টিকা কার্যক্রম আর বন্ধ হবে না জানিয়ে তিনি বলেন, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

বঙ্গভ্যাক্সকে সহযোগিতা করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ধাপ উতরে এলেই তারা দেশে টিকা উৎপাদনের অনুমতি পাবে বলেও জানান জাহিদ মালেক।

তিনি জানান, এখনো হাসপাতালে যথেষ্ট বেড আছে, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা পর্যাপ্ত আছে, ওষুধের কোনও ঘাটতি নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD