শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে আলাউদ্দিন পাটওয়ারী নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর পোদ্দার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। রাত ১১টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। তার কানে ও পেটে গুলিবিদ্ধ হয় বলে জানান চিকিৎসক।

নিহত আলাউদ্দিন একই এলাকার হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়ির সাদেক পাটওয়ারীর ছেলে ও বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

পুলিশ নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রাত ১২টা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়ের করা হবে বলে জানান নিহতের স্বজনরা।

নিহতের চাচা জামাল হোসেন বলেন, ঘটনাস্থলে যুবলীগ নেতা আলাউদ্দিন মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। দুর্বৃত্তরা ওই সময় পাশের বাগানে অন্ধকারে ওঁৎ পেতে ছিল। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন থেকে বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণিত হয়, ফের তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি ।

লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD