শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লঞ্চও চলবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যাত্রীবাহী নৌযানের (লঞ্চ) খরচ বৃদ্ধি পাওয়ায় নৌযান চালানো থেকে বিরত থাকছেন নৌযান মালিকরা।

নৌযান মালিক সমিতিরি ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যাত্রীবাহী নৌযান পরিচালনায় প্রতি ট্রিপে অতিরিক্তে ১.৫ লাখ টাকা অতিরিক্ত লাগছে। এ কারণে এখন নৌযান মালিকরা এখন তাদের নৌযান চালাতে চাচ্ছেন না। একারণে সদরঘাট থেকে তাদের নৌযান সরিয়ে নেয়া হচ্ছে।

এর আগে গতকাল নৌযান মালিক সমিতির পক্ষে থেকে প্রতি ১শ কিলোমিটার লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে প্রস্তাবনা দিয়ে চিঠি পাঠিয়েছে লঞ্চ মালিক সমিতি।

শুক্রবার সন্ধ্যায় ভাড়া দ্বিগুণের দাবিতে বিআইডব্লিউটিএ প্রস্তাবনা পাঠানো হয়েছে।

মাহাবুব উদ্দিন বলেন, ডিজেলের দাম বাড়ার কারণে আমরা লঞ্চ ভাড়া শতভাগ বাড়াতে চাই। এজন্য একটি প্রস্তাবনাযুক্ত চিঠি অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এখন তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বরাবর পাঠানো প্রস্তাবে বলা হয়, ব্যবসায় টিকে থাকার লক্ষ্যে বর্তমান ভাড়ার উপর ১০০ কিলোমিটার পর্যন্ত ১.৭০ টাকার স্থলে ৩.৪০ এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১.৪০ টাকার স্থলে ২.৮০ টাকা নির্ধারণ করার দাবি জানান।

প্রস্তাবনায় বলা হয়, যেহেতু জ্বালানি তেলের মূল্য প্রতি ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ইতিমধ্যে স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেহেতু ব্যবসায় টিকে থাকার লক্ষ্যে বর্তমান ভাড়ার উপর ১শ কিলোমিটার পর্যন্ত ১.৭০ টাকার পরিবর্তে ৩.৪০ টাকা ও ১শ কিলোমিটারের ঊর্ধ্বে ১.৪০ টাকার স্থলে ২.৮০টাকা নির্ধারণ করার জন্য বলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD