শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লঞ্চের যাত্রীদের চিৎকারেও থামেনি কার্গোটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় লাইটার (কার্গো) জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় জেলা প্রসাশক ও নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত দুই তদন্ত কমিটির গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুনানিতে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীরা এবং প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চের যাত্রীরা চিৎকার করে থামতে বললেও কার্গোটি লঞ্চের উপর দিয়ে চলে যায়।

বৃহস্পতিবার ঘটনাস্থলে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণশুনানি করেন তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুস সাত্তার শেখ।

তিনি জানান, লঞ্চ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের গণশুনানিতে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ৭ সদস্যবিশিষ্ট গঠিত তদন্ত কমিটি প্রত্যেকের সাক্ষ্যগ্রহণ শেষে তা বিশ্লেষণ করে রিপোর্ট আকারে সাত দিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

অন্যদিকে লঞ্চ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যায় লাইটার জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনা ঘটে। লঞ্চের যাত্রীরা চিৎকার করে থামতে বললেও জাহাজটি লঞ্চের উপর দিয়ে চলে যায়। নদীপথে আইন কঠোর করা হলে দুর্ঘটনা অনেকটা কমে আসবে বলে জানান তারা।

গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসকের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা তাহেরা ববি, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন সিদ্দিকীসহ নৌপুলিশ, কোস্টগার্ড ও স্থানীয়রা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD