শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লঞ্চ ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক কাল, হুমকি দিচ্ছেন বাস মালিকরাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

জ্বালানি তেল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোয় বাস ভাড়া বাড়ানোর কথা ভাবছেন পরিবহণ মালিকরা। এ জন্য সড়ক পরিবহণে পণ্য ও যাত্রী ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন তারা। ভাড়া না বাড়ানো হলে শুক্রবার থেকে সারা দেশে পরিবহণ ধর্মঘটের হুমকিও দিয়েছেন মালিকরা।

ডিজেলের দাম বাড়ায় লঞ্চ ভাড়া বাড়বে কিনা, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহাবুব উদ্দিন গণমাধ্যমকে বলেন, লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে আগামীকাল (শুক্রবার) বৈঠক হবে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই শীর্ষ নেতা।

গেল বুধবার (৩ নভেম্বর) ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৬৫ থেকে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দিবাগত রাত ১২টা থেকে এটি কার্যকরের কথাও বলা হয় প্রজ্ঞাপনে। ফলে আজ (বৃহস্পতিবার) থেকে ডিজেল ও কেরোসিন প্রতি লিটার কিনতে হবে ৮০ টাকায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD