শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লরির সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ, নিহত ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া হাইওয়েতে মাটিকাটার ভেকু (এক্সক্লেভেটর) বাহী একটি লরির সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২ জুন) রাত সাড়ে ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘড়িয়ার সিএনজি স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লরি গাড়িটি তেঘড়িয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেওয়ার সময় দ্রুতগামী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ঘাতক লরিটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

নিহতরা হলেন চাঁদপুরের ২০ বছর বয়সী আব্দুস সামাদ, ২৩ বছর বয়সী জুনাইদ, বাগেরহাটের ১৮ বছর বয়সী তমাল, মুন্সীগঞ্জের লৌহজংয়ের ২৫ বছর বয়সী নাঈম। নিহত আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD