বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লালমনিরহাটে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

লালমনিরহাটের বুড়িমারীতে ‘কোরআন অবমাননার’ গুজব ছড়িয়ে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েলকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলায় প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো. আবুল হোসেন (৪৫)।

শনিবার ভোরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ডিবির মিরপুর বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে তিন মামলায় মসজিদের খাদেমসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হলো।

২৯ অক্টোবর সন্ধ্যায় বুড়িমারীতে ‘কোরআন অবমাননার’ গুজব ছড়িয়ে রংপুর শালবন এলাকার বাসিন্দা জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় তার চাচাতো ভাই সাইফুল আলম, পাটগ্রাম থানার এসআই শাহজাহান আলী ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বাদী হয়ে তিনটি মামলা করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD