বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার দোলাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদিক হোসেন উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের হাফিজারের ছেলে ও একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সামাদ আলীর ছেলে মংলু মিয়া।

স্থানীয়রা জানান, ভোরে বড় খাতা দোলাপাড়া সীমান্ত গরু চোরাচালানি একটি দল সীমান্তের দিকে যায়।‌ এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতেই চোরাচালানের দল ছত্রভঙ্গ হওয়ার সময় ২ জন নিহত হন। পরে তাদের সঙ্গে থাকা সঙ্গীরা তাদের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের দেন।

নিহত সাদিকের চাচাতো ভাই হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের দুজনের লাশ নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেনি। ওই ক্যাম্পের কোম্পানি কামান্ডারের সদস্যরা জানিয়েছেন বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD