শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

লাস্যময়ী নারী’ সাজে কে এই অভিনেতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

লাল শার্টিনের শাড়ি, কাঁধ অবধি লম্বা চুল, ঠোঁটে লাল রঙের লিপস্টিকে যেন চোখ ফেরানোই দায়! লাস্যময়ী সাজে এই নারী আসলে কোনো অভিনেত্রী নন, তিনি একজন অভিনেতা!

ছবির এই নারী নাকি কলকাতার জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র নতুন ‘মিশকা’। যার নাম প্রারব্ধি সিং। পর্দায় সেনগুপ্ত পরিবারের ছেলে জয় সেনগুপ্ত।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে প্রারব্ধি সিং নারী সেজেছেন। মূলত গল্পে আসল মিশকাকে জেলে যেতে হয়, তাই জয় সেনগুপ্তকে সাজ নিতে হয় নারীর।

এ সম্পর্কে প্রারব্ধি বলেন, ‘গল্পের জন্যই মিশকা সাজা আমার। বাড়ির বাচ্চারা খুব ভয় পেয়ে আছে। কারণ, তারা জানতে পেরেছে, মিশকা জেল থেকে ছাড়া পেয়েছে। তখনই ওদের বোঝাতে দীপা, আমি আর সূর্য মিলে একটা নাটক করছি। এ জন্যই এই সব সাজ। আমার বেশ ভালোই লেগেছে। এই প্রথম নিজেকে এমন অন্য ভাবে দেখলাম, তাই আরও ভালো লাগছে।’

সিরিয়ালে নিজের নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন অভিনেতা। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, একদম মিশকার মতো।

তার সেই পোস্টে অভিনেতা প্রীতম দাস মন্তব্য করেছেন, ‘বাইসেপওয়ালা মিশকা।’ অবশ্য কিছুদিন আগে অভিনেতা প্রীতমকেও এমনই একটি রূপে দেখতে পেয়েছিলেন দর্শকরা। ‘রাঙা বউ’ ধারাবাহিকে নারীর সাজে হাজির হয়েছিলেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD