শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লিবিয়ায় আটক ৪০০ বাংলাদেশির পরিচয় নিশ্চিত, ফিরতে চান ২৪৪ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে পাঁচ শতাধিক অভিবাসী আটক হন। এদের মধ্যে এখন পর্যন্ত ৪০০ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে ২৪৪ জন দেশে ফিরতে রাজি হয়েছেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা ইতোমধ্যে ৪০০ জনের ইন্টারভিউ নিয়েছি। তারা সবাই বাংলাদেশি। তাদের মধ্যে ২৪৪ জন স্বেচ্ছায় দেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বাকি ১৫৬ জন দেশে ফেরত যাওয়ার আগ্রহ প্রকাশ করেননি। যে কারণে তাদের নিবন্ধন করা যায়নি।

তিনি বলেন, আমরা যে সংখ্যাটা চিহ্নিত করেছি, এটা আরও বাড়তে পারে। যারা দেশে ফিরতে রাজি হয়েছে বা নিবন্ধন করেছেন তাদের পাঠানোর জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে কাজ শুরু করেছি।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে শনিবার পাঁচ শতাধিক জনকে আটক করে দেশটির পুলিশ।

এদিকে, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, লিবিয়ায় আটক বাংলাদেশিরা দেশটির সেফ হোমে আছেন। তাদের দেশে প্রত্যাবর্তন করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD