শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

লুই ভিতোঁর ফ্যাশন শো-তে দীপিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

দীপিকা পাড়ুকোন। যার খ্যাতি ভারত ছেড়ে এখন দুনিয়া জুড়ে। সম্প্রতি লুই ভিতোঁ-এর অন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্যারিসে এই কোম্পানির সামার ২০২২ কালেকশনের লঞ্চে উপস্থিত ছিলেন তিনি। গোটা বিশ্বের ফ্যাশন দুনিয়ার নামজাদা মুখদের দেখা মিলেছিল এদিনের প্যারিস ফ্যাশন উইকে। আর এতে সামনের সারিতে দীপিকা।

ফ্যাশন শো-তে গ্রে রঙের একটি মিনি ড্রেস পরেছিলেন দীপিকা। সঙ্গে গাঢ় পাম রঙের লিপস্টিক আর লুই ভিতন ব্র্যান্ডেরই অ্যাকসেসরিজ। চোখ টানছিল অভিনেত্রীর হাতে থাকা সোনালি রঙের ব্যাগটি। পায়ে ছিল কালো রঙের হাই-নি বুটস।

তিনিই প্রথম কোনও ভারতীয় যে লুই ভিতনের মুখ হয়েছেন। এর আগেও এই সংস্থার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছিলেন দীপিকা। ২০২০ সালে প্রথম ভারতীয় হিসেবে তিনি এই ফরাসি সংস্থার প্রচারেও অংশগ্রহণ করেছিলেন।

ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে নির্বাচিত হওয়ার পর দীপিকা তাঁর ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘কিছু জিনিস কেনার কথা স্বপ্নেও কেউ কল্পনা করতে পারেন না। লুই ভিতোঁ আমার কাছে সেটাই ছিল। আমি আসলে খুব বাস্তববাদী। জানি, কোনটা পারব, কোনটা পারব না। এই চুক্তি হওয়ার পর থেকে নিজেকে সমানে চিমটি কেটে যাচ্ছি। যাতে বুঝতে পারি এটা স্বপ্ন না, সত্যি!’

সপ্তাহখানেক আগেই খবর মিলেছিল শরীর নাকি একেবারেই ভালো নেই অভিনেত্রীর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে এদিন নায়িকাকে দেখে অনেকটাই আশ্বস্ত তাঁর ভক্তরা। কারণ দেখে কোনওদিক থেকেই তাঁকে অসুস্থ লাগেনি। বরং ফুরফুরে মেজাজে লাবণ্য ছড়াচ্ছিলেন সবার প্রিয় ‘দীপু’।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD