বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

শপিং ব্যাগে ২০ হাজার ইয়াবা, নারী গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

নরসিংদীতে সেতারা বেগম (৩৪) নামে এক মাদক কারবারিকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। সেতারা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খিদিরপুর এলাকার আলামিন মিয়ার স্ত্রী। তবে তিনি সিলেটের সুরমা উপজেলার মুছারগাও এলাকায় মরম আলীর বাড়িতে ভাড়া থাকেন। দুপুরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ২৯ জুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭ হাজার ইয়াবাসহ শহরের ভাগদী এলাকা থেকে চারজনকে আটক করা হয়। এ ঘটনার সূত্র ধরে শাহেদ আহম্মেদের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার, এসআই জাকারিয়া আলম, তাপস কান্তি রায়ের একটি দল শহরের ভেলনাগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সেতারা বেগমকে আটক করে। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগে গোলাপি রঙের কাপড়ে মোড়ানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD