শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘শস্যচিত্র সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ-বঙ্গবন্ধুর নাম গিনেস বুকে ঠাঁই পাবে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ব্যাপক প্রস্তুতি ও পরিকল্পনা থাকা সত্ত্বেও করোনা দুর্যোগের কারণে আমরা যথাযথ মর্যাদায় উদযাপন করতে পারিনি। তাই কৃষিপ্রধান সবুজ বাংলার বিশাল ক্যানভাসকে ব্যবহার করে প্রথমবারের মতো আমরা বঙ্গবন্ধুকে তুলে ধরতে একটি নতুন ধরনের চিত্রকর্ম আঁকতে যাচ্ছি; যা বিশ্ববাসীর সামনে আবারো মাটি ও মানুষের তথা কৃষক দরদি হয়ে উঠবে বঙ্গবন্ধু।

তিনি বলেন, এটি হবে জাতির পিতার শততম জন্মবার্ষিকীর এক অনন্য উদযাপন। সেই সঙ্গে গোটা বিশ্বের সর্বপ্রথম শস্যচিত্র সৃষ্টির মাধ্যমে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই নেবে এবং দেশের জন্য অর্জিত হবে একটি নতুন ইতিহাস।

শুক্রবার দুপুর ১২টায় বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে শস্যচিত্রে বঙ্গবন্ধু চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ১২০ বিঘা জমিতে জাতির পিতা বঙ্গবন্ধুর শস্যচিত্র আঁকতে ধানের চারা রোপণ করা হয়।

নানক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বক্ষণিক চিন্তা ছিল এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তাই সবার আগে তিনি নজর দিয়েছিলেন কৃষি খাতের দিকে। আর এজন্যই আজ বাংলাদেশ খাদ্যে স্বনির্ভর।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৫৪ সালে তৎকালীন পাকিস্তানের যুক্তফ্রন্ট সরকারের কৃষি, পরিবেশ ও সমবায় মন্ত্রী নির্বাচিত হওয়ার পর বুঝতে পেরেছিলেন কৃষি ছাড়া এ দেশের কোটি কোটি মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব না। তার ভাবনার সুদূরপ্রসারি পরিকল্পনার সুফল আজ আমাদের চোখের সামনে। বঙ্গবন্ধুর দেখানো সেই পথ অনুসরণ করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেরিয়ে এসেছি সাফল্যের এই সোনালি পথ।

শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উপদেষ্টা এবং বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD