শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শহীদ মিনার এলাকায় ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ কিশোরীকে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীর পেছনে নিহত কিশোরীকে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা’ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এক ‘ভবঘুরেকে’ গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিনগত রাত ৩টার দিকে ওই কিশোরীর লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার ওসি মামুন অর রশীদ জানান, রাতে শহীদ মিনারের পেছনে তিনজন মেয়ে একটি ছেলেটিকে মারধর করছে খবর পেয়ে সেখানে পুলিশ যায়। সেখানে বিবস্ত্র ও অচেতন অবস্থায় ওই কিশোরীকে পাওয়ার পর তাকে পাশেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়েছিল।

ঘটনাস্থল থেকে খায়ের (৩৬) নামের ওই ভবঘুরেকে আটক করে পুলিশ। তাকে যারা মারছিল, সেই তিন কিশোরীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি বলেন, তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, মৃত মেয়েটি ওই তিন কিশোরীর বান্ধবী। তারা শহীদ মিনার এলাকায় ভাসমান অবস্থায় থাকে। গ্রেফতার খায়েরও ভাসমান। রাতে খায়ের ওই কিশোরীকে খারাপ প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD