শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শাজাহানপুরে জোড়া খুন: সন্দেহভাজন দামাল গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

শাজাহানপুরে জোড়া খুনের ঘটনায় আরফান উল্লাহ দামাল নামে সন্দেহভাজন আরেক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ। সেসময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. শামীম এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবার দুপুরের দিকে মতিঝিল এলাকা থেকে দামালকে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে প্রাথমিক তথ্যে ওই হত্যাকাণ্ডের সঙ্গে দামালের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’

পুলিশ জানায়, কমলাপুর রেলওয়ে স্কুল এন্ড কলেজের পেছনে রূপালী উন্নয়ন সংস্থার অফিসে আওয়ামী লীগের মতিঝিল থানার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিটুকে হত্যা পরিকল্পনার গোপন বৈঠক হয়। বৈঠকে দামালসহ আরও বেশ কয়েকজন উপস্থিত ছিল।

দামালকে স্থানীয়রা যুবলীগ নেতা নামে চেনে। এর আগে এ ঘটনায় মাসুম ওরফে আকাশকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আকাশই মূলত টিপুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

উল্লেখ্য, ২৪ মার্চ (বৃহস্পতিবার) রাত পৌনে ১০টার দিকে শাহজাহানপুর আমতলা এলাকায় জ্যামে আটক থাকা টিপুর গাড়িকে লক্ষ্য করে আকাশ বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে টিপু এবং রিকশা আরোহী সামিয়া আফনান প্রীতি নামে এক কলেজছাত্রী গুলিবিদ্ধ হয়ে মারা যান। টিপুর গাড়ি চালক মুন্নাও গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে হত্যাকাণ্ডের অভিযোগ করে টিপুর স্ত্রী শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD