বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

শার্শা সীমান্তে সাড়ে ১১ মণ ইলিশ মাছ আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে সাড়ে ১১ মণ ইলিশ মাছ আটক করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে শার্শা সীমান্তর গোগা গ্রাম এগুলো আটক করা হয়।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মঞ্জুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা সীমান্ত এলাকা থেকে ৪৬০ কেজি (সাড়ে ১১মন) ইলিশ মাছ আটক করা হয়। এর আগে বিজিবির উপস্থিত টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃত মাছগুলো গোগা গ্রামের একটি এতিম খানায় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয়রা জানান, ইলিশ রফতানি বন্ধ থাকায় সীমান্ত পথে ভারতে পাচার হচ্ছে ইলিশ। বিজিবি মাঝে মধ্যে কিছু চালান আটক করলেও পুলিশের তেমন কোনো ভূমিকা দেখা যায়না।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD