শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনাম :
‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান

শাহরুখের বাড়িতে বেআইনি কাজের অভিযোগ, হানা প্রশাসনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

শাহরুখ খানের বাসভবন মান্নাতে বেআইনি কাজের অভিযোগ উঠেছে। এরইমধ্যে সেখানে হানা দিয়েছে ভারতীয় প্রশাসন। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

মাস কয়েক হলো সংস্কার কাজ চলছে মান্নাতে। শাহরুখ তার পরিবার নিয়ে উঠেছেন অন্যত্র। জানা গেছে পুরনো ভবন সংস্কারের ক্ষেত্রে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন কিং খান।

বাড়ি মেরামত করতে গিয়ে উপকূলীয় অঞ্চলের নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এরকম অভিযোগ জমা পড়েছে বন দফতর এবং বৃহন্মুম্বাই পুরসভার কাছে। যার জেরে গতকাল শুক্রবার ব্যান্ডস্ট্যান্ড এলাকার দুই বিভাগের কর্মীরা যৌথ ভাবে মন্নত পরিদর্শনে যান।

বিষয়টি নিয়ে বনবিভাগের এক উচ্চপদস্থ কর্তা সংবাদমাধ্যমকে জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পেয়েই দুই বিভাগ এক যোগে শাহরুখের বাংলোয় হানা দিয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শীঘ্রই প্রতিবেদন তৈরি করে জমা দেবেন তারা।

পুরসভার দাবি, বন দফতরের অনুরোধ পেয়েই তারা যৌথ পরিদর্শনে গেছেন। এ ছাড়া, তাদের এই বিষয়ে আলাদা কোন ভূমিকা নেই। মান্নাত সংস্কারের কাজে নিযুক্ত কর্মীরা এরইমধ্যে উপস্থিত দুই বিভাগের কর্তাব্যক্তিদের জানিয়েছেন, তাদের কাজে বাংলো সংস্কার সংক্রান্ত যা যা নথি রয়েছে সবই তারা সংশ্লিষ্ট দফতরে জমা দেবেন।

তবে শাহরুখের সহকারী অস্বীকার করেছেন অভিযোগ। কোনো বেআইনি সংস্কার হচ্ছে না। নির্দেশিকা মেনেই যাবতীয় কাজ হচ্ছে বলে দাবি তার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD