বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :

শাহরুখের বাড়ি প্লাস্টিকে মুড়ে ফেলা হলো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০

 

করোনা ভাইরাস থেকে বাঁচতে এবার গোটা বাংলোকে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেললেন শাহরুখ খান। কভিড ১৯-এর সংক্রমণ থেকে বাঁচতেই বাংলোকে প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেন কিং খান। শাহরুখের বাংলোর ওই ছবি প্রকাশ্যে আসতেই জোর হইচই শুরু হয়েছে।

প্রসঙ্গত মান্নাতে এই মুহূর্তে গোটা পরিবারের সঙ্গে রয়েছেন শাহরুখ খান। আরিয়ান খান থেকে সুহানা খান, আব্রাম খান এবং গৌরী খানের সঙ্গে রয়েছেন শাহরুখ। পরিবারকে যাতে কোনওভাবে করোনা সংক্রমণ স্পর্শ করতে না পারে, তার জন্যই উপযুক্ত ব্যবস্থা নেন শাহরুখ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD