বলিউড বাদশাহ শাহরুখ খান শুটিংয়ে ফিরেছেন। মুম্বাইয়ের আন্ধেরি এলাকার যশরাজ স্টুডিওতে সামনে লম্বা চুলে সানগ্লাস পরা কিং খানকে ক্যামেরাবন্দিও করেছেন নেটিজনরা।
ভারভীয় দৈনিক মিড-ডে বলছে, নিজের সিনেমা নয়, যশরাজ স্টুডিওতে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমার শুট শুরু করেছেন শাহরুখ। আগে থেকেই গুঞ্জন ছিল, সালমান-ক্যাটরিনার এ সিনেমায় শাহরুখ অভিনয় করছেন একটি বিশেষ চরিত্রে।
‘টাইগার থ্রি’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিসারের ভূমিকায়। এরই মধ্যে সিনেমাটির জন্য ১২ দিনের শিডিউল দিয়েছেন শাহরুখ। তবে এখনো একসঙ্গে শুট করেননি শাহরুখ-সালমান। খুব দ্রুতই শাহরুখের সঙ্গে যোগ দেবেন সালমান।
এরপর শাহরুখ তার ‘পাঠান’ সিনেমার জন্য ইউরোপে উড়াল দেবেন। শাহরুখের ‘পাঠান’ সিনেমার জন্য এরই মধ্যে বিশেষ চরিত্রের শুট শেষ করেছেন সালমান খান।