রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

শায়খ জিয়া উদ্দীন সিলেট এদারার সভাপতি নির্বাচত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

বৃহত্তর সিলেট অঞ্চলের কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড আযাদা দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা শায়খ জিয়া উদ্দীন।

বৃহস্পতিবার (৪ মার্চ) সিলেট নগরীর এদারা কমপ্লেক্সে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনী মজলিসে আমে উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে তিনি নির্বাচিত হন। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আল্লামা নুরুল ইসলাম খান ও মহাসচিব হিসেবে মাওলানা আব্দুল বছিরও নির্বাচিত হয়েছেন।

শায়খ জিয়া উদ্দীন ২০১৭ মজলিসে শুরার সিদ্ধান্তমতে প্রথমে ভারপ্রাপ্ত সভাপতি পরে ২০১৮ সালে পুনরায় তিন বছরের জন্য সভাপতি মনোনীত হন।

মাওলানা আব্দুল বছিরও ২০১৭ সালে প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব ও পরে ২০১৮ সালে তিন বছরের জন্য মহাসচিব নির্বাচিত হন।

নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম খান সিলেট অঞ্চলের পরিচিত মুখ। এর আগে সিলেট দরগাহ মাদরাসার পরিচালক শায়খ মুহিব্বুল হক গাছবাড়ী বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

শায়খ জিয়া উদ্দীন সিলেটের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের পরিচালক। বর্ষীয়ান আলেম, বরেণ্য শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক এবং ইসলামি চিন্তাবিদ হিসেবে সর্বমহলে তার সুখ্যাতি রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD