শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘শিক্ষক-শিক্ষার্থীদেরও ডোপ টেস্ট করা হবে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

নতুন শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতিবছর একবার করে ডোপ টেস্টের আওতায় আসবেন। যারা পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এগোতে বলা হয়েছে আমাদের।

মন্ত্রী বলেন, ‘আমরা ডোপ ডেস্টের ব্যবস্থা নিয়েছি এই মাদককে নিরুৎসাহিত করতে। চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্ট করা হচ্ছে। অনেক ধরনের সমস্যা আসছে। এটাও কেবিনেট সচিব সংশ্লিষ্টদের জানিয়ে দিবেন। বছরে একবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা ডোপ টেস্টের আওতায় আসবেন। যারা ডোপ টেস্টে পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানও এই ডোপ টেস্টের আওতায় থাকবে। ইউনিভার্সিটির ছাত্ররা ভর্তি হবেন এবং যারা নতুন শিক্ষক নিয়োগ হবেন তাদের সবাই ডোপ টেস্টের আওতায় আসবেন। এটা নিয়েও আলোচনা করেছি। কেবিনেট সচিব এটাও সংশ্লিষ্টদের জানিয়ে দিবেন।

তিনি বলেন, আমরা মাদক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এর উৎস কী, ভুক্তভোগী কারা হচ্ছেন। আমরা দেখছি- আমাদের দেশে যে মাদকগুলো উদ্ধার করি সেগুলো বাইরের। আমরা মাদক তৈরি করি না। মাদক বাইরে থেকে আসে। এর মাধ্যমে আমাদের ইয়াং জেনারেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্যই আমরা দীর্ঘ আলোচনা করেছি। মাদক কিভাবে আসে সেগুলোও আমরা লক্ষ্য করছি। সম্প্রতি আমরা দেখছি কয়েকটা ভয়ংকর মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসছে। সেজন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাতে না আসে সেটা বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছি। কুরিয়ার সার্ভিস নিয়ন্ত্রণ করেন আমাদের ডাক বিভাগ। তাদেরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা স্ক্যানার বসিয়ে প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসের মালপত্র স্ক্যান করবে। যারা এই নির্দেশ না মানবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন কেবিনেট সচিব। সেটা আমরা পরিস্কারভাবে জানিয়ে দিয়েছি।’

আসাদুজ্জামান খাঁন বলেন, নতুন নতুন ভয়ংকর মাদক আসার খবর আসছে আমাদের কাছে। বিভিন্নভাবে যেসব সংবাদ আমরা পাচ্ছিলাম, সেজন্য আমরা হঠাৎ করে কেবিনেট সেক্রেটারির মাধ্যমে আজকের সভা সভা আহ্বান করেছি। সামরিক বাহিনীর প্রতিনিধিসহ অন্যান্য সকল বাহিনীর প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD