রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১

শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষার দেওয়ারও ব্যবস্থা করছি: শিক্ষামন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

চাঁদপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই সুখবর পাবে শিক্ষার্থীরা। তিনি বলেন, যথাযথ সময়ের মধ্যেই সিলেবাস শেষ করতে পারবো। অনলাইনে পরীক্ষা দেয়ারও ব্যবস্থা করছি। আমার মনে হয় না, আমাদের শিক্ষার্থীরা খুব বেশি পিছিয়ে পড়বে।

সোমবার বিকেলে চাঁদপুরে করোনা পরীক্ষাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

শিক্ষার্থীদের ইন্টারনেট চার্জ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্পেসিফিক কতগুলো ডোমেইনের মাধ্যমে যেই ক্লাসগুলো করাচ্ছি এবং করাবো সেক্ষেত্রে বিনামূল্যে করতে পারলেতো খুবই ভালো। তা না হলে সেগুলো তারা যেন স্বল্পমূল্যে একসেস করতে পারে সেটির জন্য আমরা বিভিন্ন টেলিফোন কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েট করছি। আমি আশা করছি, খুব শীঘ্রই একটা সুখবর পাবো।

তিনি বলেন, আমরা এখনো শতভাগ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারছি না- এটি সত্য। যে ৮-১০ ভাগের কাছে আমরা পৌঁছাতে পারিনি তাদের কাছে কিভাবে পৌঁছানো যায়- সে চেষ্টাও অব্যাহত রেখেছি। পাশাপাশি যদি একান্তই না পারি সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

চাঁদপুরে করোনা পরীক্ষাগার সম্পর্কে তিনি বলেন, এটি মানুষের দাবি ছিল। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। এম ওয়াদুদ ট্রাস্টের পক্ষ থেকে এবং এতে চাঁদপুর মেডিকেল কলেজ সাথে আছে। আমাদেরকে ৮টি পিসিআর মেশিনসহ নানারকমভাবে কারিগরি সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে চট্রগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়। সবার সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। কারণ, সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টটি করার কথা জানালে তখনই তিনি বলেছেন আর্থিক সহযোগিতা দেবেন। সে উৎসাহতেই আমি এই পিসিআর ল্যাব করার বিষয়টি চিন্তা করতে পেরেছি।

এ সময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাস, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জামাল সালেহ উদ্দীন আহমেদ, সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD