শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিক্ষার্থীদের কফিন মিছিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে শাহবাগে প্রতীকী কফিন মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে শাহবাগ মোড়ে থেকে কফিন মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।

এর আগে প্রতীকী কফিন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা । সেখানে তাদের অবস্থান না নিতে পুলিশ অনুরোধ করলে কফিন নিয়ে তারা মিছিল শুরু করেন। পরে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকায় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘৯ দফার সংগ্রাম চলবে চলবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এরপর তারা আগামীকাল (সোমবার) সন্ধ্যা ৬টায় শহীদ মিনারে মোবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদী গানের আয়োজনের কর্মসূচি ঘোষণা করেন।

শাহবাগ থানার ওসি শেখ মো কামরুজ্জামান বলেন, যান চলাচল ব্যাহত হয় এরকম কোনো কাজ তাদের করতে দেওয়া হবে না। প্রয়োজনে যান চলাচল ব্যাহত না হয় এমন কোনো স্থানে দাঁড়িয়ে তারা তাদের প্রোগ্রাম সম্পন্ন করবে। মিছিল নিয়ে তারা রাস্তায় হাঁটলেও যান চলাচল ব্যাহত হবে। তাই আমরা তাদের এটিও করতে দেব না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD