শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিরোপা থেকে আর মাত্র দুই পয়েন্ট দূরে রিয়াল মাদ্রিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

 

রেকর্ড ৩৪তম স্প্যানিশ লিগ শিরোপা থেকে আর মাত্র দুই পয়েন্ট দূরে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। লিগের ৩৬তম রাউন্ডের ম্যাচে গ্রানাডাকে ২-১ গোলে হারিয়েছে গ্যালাকটিকোরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় টেবিল টপাররা। ক্যাসেমিরোর বাড়ানো বলে স্কোর শিটে নাম তোলেন ফেরল্যান্ড মেনডি। ১৬ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন কারিম বেনজেমা। লুকা মদ্রিচের সাথে বোঝা পড়ায় প্রথমার্ধেই ২-০ লিড নেয় জিদান শিষ্যরা। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ করে গ্রানাডা। ৫০ মিনিটে স্কোর লাইন ২-১ করেন ডারউইন মাচিস। তবে রিয়ালের জয়ে তা বাঁধা হতে পারেনি।

বার্সেলোনার থেকে চার পয়েন্ট এগিয়ে রয়েছে লস ব্লাঙ্কোস। শেষ দুই ম্যাচে আর মাত্র দুই পয়েন্ট পেলেও লিগ শিরোপা পুনরুদ্ধার করবে তারা। অবশ্য বার্সেলোনা বাকি দুই ম্যাচের একটি ড্র করলেও শিরোপা নিশ্চিত হবে গ্যালাকটিকোদের।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD