শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম :

শিল্পী সমিতির সম্পাদক পদে স্থিতাবস্থা বহাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে আপাতত বসতে পারছেন না নিপুণ ও জায়েদ। কারণ ওই পদে ‘স্থিতাবস্থা’ জারির যে আদেশ চেম্বার আদালত দিয়েছিল, তা বজায় রাখতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের করা আবেদনের (লিভ টু আপিল) ওপর সোমবার (১৪ ফেব্রুয়ারি) শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নিপুণ আক্তারের পক্ষে শুনানি করেন আইনজহীবী রোকনউদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আর জায়েদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম।

এ আদেশর ফলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কেউই আপাতত দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম।

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শেষে শনিবার ভোরে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন এফডিসিতে ফলাফল ঘোষণা করেন। এতে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন নিপুণ আক্তার।

তবে অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ এনে নির্বাচনী আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদ বাতিলের আবেদন করেন নিপুণ। সে আবেদনে বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডকে সিদ্ধান্ত নিতে সমাজসেবা অধিদফতর চিঠি দেয়। এরপর জায়েদ খান ও চুন্নুর বিষয়ে বৈঠকে বসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড। বৈঠকে শেষে বোর্ডের প্রধান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান জা‌য়ে‌দের প্রার্থিতা বাতিল বলে সাধারণ সম্পাদক পদে নিপুণ‌কে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। পরদিন ইলিয়াস কাঞ্চন ও নিপুন পরিষদের বিজয়ীরা শপথ নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD