বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিশুকে যৌন হয়রানির অভিযোগে বাড়ির নিরাপত্তাকর্মী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

ঢাকার সাভারে আট বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে একটি বাড়ির নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন। এরআগে গতকাল সোমবার (১৯ জুলাই) রাতে সাভারের তালবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত দুই মাস আগে সাভারের তালবাগ এলাকায় আট বছরের এক কন্যা শিশুকে যৌন হয়রানি করেন ওই এলাকার একটি বাড়ির নিরাপত্তাকর্মী আবুল কালাম খাঁন। পরে গতকাল আবারও এক শিশুকে সে যৌন হয়রানি করেন। এতে এলাকাবাসী ঐ নিরাপত্তাকর্মীকে আটক করে গণপিটুনি দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং শিশুটিকে পুলিশ সাভার মডেল থানায় নিয়ে যায়।

অপরদিকে সাভারের রাজাশন এলাকায় অপহরণের দুইদিন পর এক তরুণীকে রাজাশন এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় অপহরণকারী বিজয় নামের এক যুবককে আটক করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহাদ হোসেন বলেন, আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD