সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিশু চোর আটক!!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে শিশু চুরির সময় এক নারীকে হাতেনাতে আটক করেছে জনতা। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।আটককৃত খাদিজা খাতুনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাড়ী বাথান গ্রামে।

ঝিনাইদহ সদর হাসপাতাল সূত্রে জানাযায়, দুপুরে শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামের রাসেল হোসেনের ৫ দিন বয়সী কন্যা শিশুকে ছাড়পত্র দেয় চিকিৎসক। পরিবারের লোকজন বাড়িতে যাওযার জন্য প্রস্তুতি নিলে খাদিজা খাতুন নামের এক নারী শিশুটিকে কৌশলে কোলে নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। ৫ম তলা থেকে লিফটে নিচে এলে শিশুটির পরিবারের লোকজন টের পেয়ে তাকে বাধা দেয়। পরে স্থানীয়রা তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে নারীকে পুলিশে সোপর্দ করে।

ঝিনাইদহ সদর থানা ওসি শেখ মোঃ সোহেল রানা জানান, ঘটনা জানার পর সদর হাসপাতালে গেলে কর্তৃপক্ষ আমাদের কাছে খাদিজা খাতুনকে আটক করে নিয়ে আসি। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD