শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘শিশু বক্তা’ মাদানীকে আনা হলো গাজীপুর কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

‘শিশু বক্তা’ মো. রফিকুল ইসলাম মাদানীকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আবারও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল সোয়া ১০টার দিকে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে এ কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।

সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছিল। পরে আবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সাতটি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় দুটি মামলা, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতোয়ালি থানায় একটি, গাছা থানায় একটি ও বাসন থানায় একটি মামলা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD