শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শীতলক্ষ্যায় ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীতে ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পড়ে এক পোশাকশ্রমিক নিখোঁজ রয়েছেন। তার নাম সাদ্দাম হোসেন (২৮)।

সোমবার সকাল সাড়ে ৮টায় বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাদ্দাম হোসেন বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মামুনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন। তার বাবার নাম মৃত মুসলেউদ্দিন। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইলের লিচুলিয়া গার্মেন্টে কাজ করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে অতিরিক্ত যাত্রীবোঝাই করে একটি নৌকা নদীর পশ্চিমপাড় নবীগঞ্জ খেয়াঘাট থেকে হাজীগঞ্জ খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
নৌকার অধিকাংশ যাত্রী ছিলেন গার্মেন্ট ও হোসিয়ারি শ্রমিক।

মাঝ নদীতে যাওয়ার পর প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় নৌকাটি দুলে ওঠে। এতে নৌকার মাঝি কালুন ও গার্মেন্ট শ্রমিক সাদ্দামসহ তিনজন নদীতে পড়ে যান। মাঝিসহ এক যাত্রী নৌকায় উঠলেও নিখোঁজ হন সাদ্দাম।

নিখোঁজ সাদ্দাম হোসেনের স্ত্রী ইয়াসমীন আক্তার বলেন, নৌকায় সাদ্দামের টিফিন ক্যারিয়ার ও স্যান্ডেল দেখে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD