শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শীর্ষে থেকে বছর শেষ করল আর্জেন্টিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

বিশ্বজয়ের পর গত এপ্রিলে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে আসে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর থেকে এখনো পর্যন্ত এক নম্বর স্থান ধরে রেখেছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। আজ ফিফা প্রকাশিত সবশেষ হালানাগাদকৃত ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে থেকেই বছর শেষ করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

১৮৫৫.২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে লিওনেল মেসির দল। আলবিসেলেস্তেদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবস্থান যথারীতি পঞ্চমে। এদিকে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিতই রয়েছে। জামাল ভূঁইয়ার দল আছে ১৮৩ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। সবার ওপরে আছে যথারীতি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ হেরে ব্রাজিল রয়েছে পাঁচে। যেখানে তাদের রেটিং পয়েন্ট ১৭৮৪.০৯।

এদিকে তিন ও চারে ইংল্যান্ড ও বেলজিয়াম। সেরা দশে পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও রয়েছে সাতে। প্রথম ১০ দলের তালিকায় আট, নয় ও দশে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD