সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

শুক্রবার থেকে মিলবে মেট্রোরেলের এমআরটি পাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

আধুনিক ও দ্রুতগতির বাহন মেট্রোরেলে চলাচলের জন্য শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে এমআরটি পাস কিনতে পারবেন যাত্রীরা। এজন্য ন্যূনতম ৫০০ টাকা খরচ করতে হবে একজন যাত্রীকে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলে চলাচলের জন্য ৩০ ডিসেম্বর থেকে এমআরটি পাস দেওয়া শুরু হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেলের উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের কাউন্টার থেকে এমআরটি পাস সংগ্রহ করা যাবে। পাস সংগ্রহের জন্য এমআরটি পাস নিবন্ধন ফরম পূরণ করে জমা দিতে হবে। এমআরটি পাস নিবন্ধন ফরম ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে (http://www.dmtcl.gov.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমআরটি পাস সংগ্রহের জন্য যাত্রীদের কার্ডের মূল্য বাবদ ২০০ টাকা এবং ব্যবহারযোগ্য ৩০০ টাকাসহ মোট ৫০০ টাকা কাউন্টারে পরিশোধ করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD