শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শুক্রবার দুপুর থেকে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

শুক্রবার দুপুর থেকে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে, দেশের প্রথম সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডাব্লিউই-৪ এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৮ মে এই সাময়িক অসুবিধায় পড়তে পারে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা। সাবমেরিন ক্যাবলের বর্তমান ভূগর্ভস্থ ক্যাবল রুটের পরিবর্তে নতুন রুটে সংযোগ প্রতিস্থাপন করা হবে সেদিন।

এতে আরও বলা হয়, শুক্রবার দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত প্রথম সাবমেরিন ক্যাবলের রুট প্রতিস্থাপনের কাজ চলবে। এ সময় এই ক্যাবলের সেবা পুরোপুরি বন্ধ থাকবে। তবে এসইএ-এমই-ডাব্লিউই-৫ দ্বিতীয় সাবমেরিন কেবল ও ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) অপারেটরের সার্কিটগুলো চালু থাকবে। ফলে গ্রাহকদের এ সময় খুব একটা অসুবিধা পোহাতে হবে না বলেও আশা প্রকাশ করেন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD