শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘শুধু কোচ-অধিনায়ক না, সবার কাছেই জবাব চাইব’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলের বিপক্ষে শক্তিশালী দল নিয়েও ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটির এমন ছন্নছাড়া পারফরম্যান্সে হতাশ দেশের ক্রিকেট বিশ্লেষক, ক্রিকেটপ্রেমীসহ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারাও।

ঢাকা টেস্টে ২৩১ রান তাড়ায় ১৭ রানে পরাজয়ের পর ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপে পাপন বলেন, টপঅর্ডারে আমাদের নামকরা যেসব ব্যাটসম্যান আছেন তাদের কী বলে দিতে হবে টেস্টে কীভাবে ব্যাটিং করতে হবে? এগুলো তো বলে দেওয়ার কথা না। আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর বেশি কিছু বলতে চাইনি। কিন্তু আজকে আপনাদের আমি বলছি- এর পরিবর্তন করতে হবে, অবশ্যই পরিবর্তন করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সামগ্রিক যে পরিকল্পনা…একটা ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই যে, আমাদের বোলারদের মধ্যে স্পিনারদের চেয়ে পেসাররা ভালো। সাকিবকে বাদ দেন। এছাড়া স্পিনার কয়টা আমাদের? দুই-তিনজন কিন্তু আমাদের অনেক ভালো পেসার আছে।

বিসিবি সভাপতি আরও বলেন, এমনিতেও তো পাঁচটা পেসার আছে। কেন খেলছে না? চট্টগ্রামে খেলার কথা ছিল খেলে নাই। এখানেও অন্তত দুইজন খেলবে আমাকে নিশ্চিত করেছিল। কিন্তু খেলে নাই, কেন? আমাকে তো বলা হচ্ছে খেলবে। পরে তো দেখি নামছে না। শুধু কোচ, অধিনায়ক না, পরাজয়ের জন্য সবার কাছেই জবাব চাইব।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD